মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

উদ্ভাবনের পথে এগিয়ে চলুক বাংলাদেশ, উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”
প্রতিপাদ্যেকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ১০ম
বিজ্ঞান অলিম্পিয়াড ও১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৬ এপ্রিল)
মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয়
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানেরমউদ্ধোধনী করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশি কবির।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারন
সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:
রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা
সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দীন
আহম্মেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল কাদের ও মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি মো:
ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমূখ।

তারুণ্যের মেধা, সৃজনশীলতা আর নতুন ভাবনার লক্ষে বিজ্ঞান মেলায় সরকারি মুকসুদপুর কলেজ,
সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালক উচ্চ
বিদ্যালয়,বাটিকামারি স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়, মৌলভী আব্দুল
হাই মেমোরিয়া স্কুল এন্ড কলেজ, জসিমুন্নেছা উচ্চ বিদ্যালয়, জলিরপার বঙ্গরতœ মহাবিদ্যালয়,
জলিরপায় জে,কে, এম মল্লিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের ৮৮১তম বোর্ড সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধহাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি