জনতা ব্যাংক পিএলসি’র ৮৮০তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) জনতা ব্যাংক পিএলসি-এর ৮৮০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদের পরিচালক বৃদরে মুনির ফেরদৌস, ড. মোঃ আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, মোঃ কাউসার আলম, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলম উপস্থিত ছিলেন। সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানকারীদের সুরক্ষায় সংসদে বিল পাস
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত