প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনীর বর্তমান কার্যক্রম এবং বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বিমান বাহিনী প্রধানের কথা ধৈর্যসহকারে শোনেন এবং দেশের আকাশসীমা রক্ষায় ও দুর্যোগ মোকাবিলায় বিমান বাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন।

তিনি বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধদুপুরে দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর
পরবর্তী নিবন্ধহরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান