ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান।

নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজে।

পূর্ববর্তী নিবন্ধসংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে
পরবর্তী নিবন্ধনেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলো তাসকিনের বিজ্ঞাপন