মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড


মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ:

মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের  এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

মঙ্গলবার ( ৩ মার্চ)  দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে শেফালি আক্তার এবং সুমি আক্তার নামে ২ জন দালাল কে প্রমানসহ আটক করে এই কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম দেখা দিয়েছে বলে কতৃপক্ষের নজরে এসেছিল এবং বিভিন্ন সুত্র থেকে মৌখিকভাবে অভিযোগ পাওয়া যাচ্ছিল।মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আকষ্মিকভাবে অভিযান পরিচালনা করে ২ জন দালালকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থী-বয়স্ক- প্রতিবন্ধীরা
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে ‘রাইস মিউজিয়াম’ : ৮শতক জমিতেই ৫১ জাতের ধান