রূপালী ব্যাংক–ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স গ্রাহক উপহার ক্যাম্পেইন উদ্বোধন

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি এবং Western Union-এর যৌথ উদ্যোগে “Rupali Bank and Western Union Customer Gifting Campaign” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আগামী ১ মার্চ ২০২৬ থেকে রূপালী ব্যাংকের সকল শাখা ও উপশাখা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রেরিত বৈদেশিক রেমিটেন্সের অর্থ উত্তোলন করলে গ্রাহকরা রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের লোগো সংবলিত একটি কো-ব্র্যান্ডেড ওয়ালেট পাবেন। এছাড়াও, স্টক থাকা সাপেক্ষে ঈদুল ফিতর পর্যন্ত বিশেষ উপহার প্রদান করা হবে।

বুধবার ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় ওয়েস্টার্ন ইউনিয়নের বাংলাদেশস্থ কান্ট্রি অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আহতার, হাসান তানভীর ও মোঃ হারুন রশীদ উপস্থিত ছিলেন। 

এছাড়াও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ এবং রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

রূপালী ব্যাংকের সকল শাখা প্রধানগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে  সংযুক্ত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা
পরবর্তী নিবন্ধগভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া খবরে ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার