তেজগাঁওয়ের অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান, ফুলের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়িবহর কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিন প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

১৯৯১ সাল থেকে ঢাকা শহরের তেজগাঁওর পুরনো জাতীয় সংসদ ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর থেকে সাধারণত এখানে প্রতিদিন সরকারি কার্যাবলী সম্পাদন করতেন। এখানেই মন্ত্রিসভার বেশির ভাগ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ সচিবালয়েও প্রধানমন্ত্রীর সরকারি দফতর রয়েছে। সেখানেও প্রধানমন্ত্রী মাঝেমধ্যে অফিস করতেন। মন্ত্রিসভার বৈঠকও হয়েছে। ১৯৯১ সালের আগ পর্যন্ত এটি রাষ্ট্রপতির সচিবালয় ছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ২৬৬ টাকা
পরবর্তী নিবন্ধমহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ