গণভোটের হার ৬০.২৬ শতাংশ, হ্যাঁ জয়ী

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এতে হ্যাঁ ভোট জয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, গণভোটে হ্যাঁ-এর পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ভোট দিয়েছেন, ফলে হ্যাঁ জয়ী হয়েছে। অন্যদিকে, না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

জাতীয় নির্বাচনের থেকে গণভোটের হার বেশি কীভাবে হলো? এমন প্রশ্নে সচিব বলেন, আপানার জানেন দুটি আসনের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। কিন্তু ফলাফল প্রকাশ হবে না। এ কারণে গণভোটের ক্ষেত্রে শতাংশটা বেড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধআগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম খান
পরবর্তী নিবন্ধজনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে : মির্জা ফখরুল