আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে নাগরিক স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে
নাগরিক স্পেশালাইজড হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে হাসপাতালের
বিল কালেকশন ও আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে। পাশাপাশি, আল-আরাফাহ্
ইসলামী ব্যাংক পিএলসি-এর সকল কর্মকর্তা-কর্মচারী ও কার্ড হোল্ডাররা
হাসপাতালে বিশেষ ছাড় ও সুবিধা প্রাপ্ত হবেন।

৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এ.কে.এম. আহসান হাবীব নিজ
নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে নাগরিক স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান ও
সহযোগী অধ্যাপক ডাঃ তাসনুভা আক্তার, সহকারী অধ্যাপক ও এ্যডভাইজার ডা. ওমর
সিদ্দিকী, সহকারী ম্যানেজার মোঃ মুস্তাফিউল আলম ও ব্যাংকের সিনিয়র
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট
ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং প্রযুক্তির ব্যবহার আরও
বিস্তৃত হবে এবং স্বাস্থ্যসেবা খাতে কর্পোরেট গ্রাহকদের জন্য নিরাপদ,
নির্ভরযোগ্য ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইডিআরএর দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধএকুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান