রাউজানে নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে মিসবাহ (৩) নামে এক শিশু পড়ে গেছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, শিশুটি কীভাবে গর্তে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নলকূপের গভীরতা কেমন সে বিষয়ও এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

পূর্ববর্তী নিবন্ধঅন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো
পরবর্তী নিবন্ধশেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত