নিজস্ব প্রতিবেদক
প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর নতুনবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে নতুনবাজারের একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ৯টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার শাজাহান ইসলাম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুনবাজারের একটি মার্কেটে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।


