গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানির একাংশ) স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

শিমুল তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করেন এবং শুনানি শেষে আশরাফুল আলম শিমুলের প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম।

গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন পর্যবেক্ষনের কাজ চলছে, আমরা শতভাগ সতর্ক আছি : জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা : জামায়াত আমির