ভর্তি পরীক্ষার জন্য জামায়াতের মহাসমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিবেচনায় আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

পূর্ববর্তী নিবন্ধএলডিপি ও এনসিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির
পরবর্তী নিবন্ধআমি এ এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম