সোনালী ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির দায়-সম্পদ ব্যবস্থাপনা কমিটির (অ্যালকো) ২৫৫তম
সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে ২২ ডিসেম্বর, সোমবার
অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যালকো’র চেয়ারম্যান ও ব্যাংকের এমডি
অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

সভায় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ ও অ্যালকো কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের সার্বিক দায় ও সম্পদের চিত্র তুলে ধরা হয় ও করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভিসা দেওয়া স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত