জনতা ব্যাংক এর ৮৬৮তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার জনতা ব্যাংক পিএলসি-এর ৮৬৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এই সভা
অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মোঃ আব্দুস সবূর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, মোঃ কাউসার আলম, মোঃ ওবায়দুল হক, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম ও মোঃ আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধঅমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি