দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ের জন্য কাজ করতে হবে “দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি উপজেলায় ইউনিয়ন “ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় , প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং মুকসুদপুর-কাশিয়ানী সংসদীয় আসনে করতে সকলকে এগিয়ে আসতে হবে।”আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় শনিবার (১নভেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে লিফলেট বিতরণ ও গণমিছিলের আয়োজন করে মুকসুদপুর পৌর বিএনপির ৪,৫ ও৬ নম্বর ওয়ার্ড ও অঙ্গসংগঠন।সন্ধ্যা ৭টায় বিএনপি কার্যলয় মতবিনিময় সভায় আয়োজিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,সহ-সভাপতি আউয়াল ফকির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সহ-সভাপতি সানছু মিয়া, বিএনপি
নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি মহাসিন সরদার, উপজেলা
বিএনপি”র মহিলা সম্পদিকা জোহরা আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম
সাহিদসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পৗর বিএনপি সভা
সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।


