ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

নানা আলোচনা ও নাটকীয় ঘটনার পর অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তালিকায় শাপলা কলি প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

শাপলা না পাওয়ার আইনগত ভিত্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন: সারজিস
এনসিপিকে শাপলা নয়, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি দেবে ইসি: সচিব
এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

এতে আরও বলা হয়, উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে। এ বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীন স্থগিত করা প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

গেজেট অনুযায়ী, আর্টিকেল ৯৪ এর ক্ষমতাবলে এবং ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়েছে। ‘শাপলা কলি’ ছাড়াও আরও তিনটি নতুন প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে মোট প্রতীকের সংখ্যা এখন ১১৯টি।

পূর্ববর্তী নিবন্ধঅফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান নিয়ে বিএনপির ক্ষোভ
পরবর্তী নিবন্ধগণভোট নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল