মুকসুদপুরে পানিতে ডুবে তৃতীয় শ্রেনীর ছাত্রী মৃত্যু

দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাছরা গ্রামে পানিতে ডুবে মাহি খানম (৯) নামে এক
তৃতীয় শ্রেনীর ছাত্রী মৃত্যু হয়েছে। সোমবার (২৭অক্টোম্বর) বিকালে এঘর্টনা ঘটেছে।
জানা গেছে,মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের পাছরা গ্রামের জুয়েল মুন্সীর মেয়ে
তৃতীয় শ্রেনীর ছাত্রী মাহি খানম (৯) বিকালে স্কুল হতে বাড়ী এসে বাড়ীর পাশে পুকুরে ৩
বান্ধবি মিলে গোসল করতে নামে।

গোসল শেষে দুইজন ফিরে আসলেও মাহিকে পাওয়া যায়না।
পরবর্তীতে মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাদের কে জানানো হলে তারা দ্রুত
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরের পানির মধ্যে অনেক তল্লাশি করে মৃত অবস্থায় মাহির লাশ পানি
হতে উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় কী আছে
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা