নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার বিকেলে (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
তিনি জানান, নির্বাচনের দিনসহ তার আগে যে কোনো দিন সরকার জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের আয়োজন করতে পারে—এই মর্মে ঐকমত্য কমিশন সুপারিশ দিয়েছে।
আলী রীয়াজ বলেন, কিছুক্ষণ আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার নিকট পেশ করা হয়েছে। আজকের মধ্যে রাজনৈতিক দল যারা এই প্রক্রিয়ার সঙ্গে যু্ক্ত ছিলেন, তাদেরকে অবহিত করব।
তিনি আরও বলেন, ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বসে সুপারিশগুলো আলোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত ও কমিশনের সদস্যদের অভিজ্ঞতা মিলিয়ে সুপারিশগুলো করা হয়।
সুপারিশমালায় সংবিধান সংক্রান্ত ৪৮টি পরামর্শ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া কিছু সুপারিশ যা নিয়ে ভিন্নমত নেই কিন্তু দাপ্তরিক নির্দেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব তা দ্রুত বাস্তবায়িত হবে। জুলাই সনদ এ তিনটি ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।


