আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নেতাকর্মীর লক্ষ্য একটাই দল যাকে মনোনয়ন
দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে কোনো
বিকল্প নেই। আগামীর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। আগামী
ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছে এই নির্বাচন হবে আমাদের অহিস্তত্ব রক্ষার লড়াই
ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

শনিবার (২৫অক্টোবর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির কার্যলয় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক
সেলিমুজ্জামান সেলিম বলেছেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক
তৌহিদুর রহমান তাজ।এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ
করিম মন্টু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু,পৌর বিএনপির
সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা
সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সহ-
সভাপতি মো. রুস্তুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন দেলোয়ার হোসেন, দপ্তর
সম্পাদক আসাদ মিয়া প্রমুখ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের
নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে রুল
পরবর্তী নিবন্ধআগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু