মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদথেকে পদত্যাগ

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ওবায়দুর ইসলাম শুত্রুবার (২৪
অক্টোম্বর) বেলা ১১টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে মাধ্যমে
দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুর ইসলাম লিখিত বক্তব্য বলেন,আমরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ
থেকে আওয়ামীলীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ
করছি।ভবিষ্যতে আর কখনও আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও
জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউ,পি চেয়ারম্যান মোঃ ওবায়দুর ইসলাম বলেন,তাদের ওপর কোনো ধরনের চাপ নেই।
আওয়ামীলীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তারা একমত নন, সেই
কারণেই দল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারিভাবে এলো গম
পরবর্তী নিবন্ধইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক