জনতা ব্যাংকে সুইফট এমএক্স মাইগ্রেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

শুক্রবার জনতা ব্যাংক স্টাফ কলেজে ওভারসীজ ব্যাংকিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘সুইফস আইএসও ২০২৫ মাইগ্রেশন ইন্ট্রুডিউসিং প্যাকস’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের মোট ২৫ (পঁচিশ) জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটিও ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের (ওবিডি) জিএম মোহাম্মদ আনিস, ওবিডি ডিজিএম এম এম আজাদ ফারুক ও জনতা ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ-ইনচার্জ আহমাদ মুখলেসুর রহমানসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে বৃহস্পতিবার