জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

oppo_2

১২ অক্টোবর, রোববার জনতা ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ স্থানীয় একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর
রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ও
উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা। খুলনা বিভাগীয় কার্যালয়ের
মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে
আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের কোম্পানি সচিব মোঃ আবদুল আলীম খান,
বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ
হোসেন ফেরদৌস ও পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক খলিলুর
রহমান।

সম্মেলনে খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ৬টি এরিয়া ও ২টি কর্পোরেট শাখাসহ
মোট ৯০টি শাখার ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম
পর্যালোচনা করা হয়। এ সময় ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত এরিয়া প্রধান ও
শাখাব্যবস্থাপকদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি স্বল্প সুদে
আমানত সংগ্রহ, ব্যংকের আমানত হিসাব বৃদ্ধি, সিএম এসএমই ঋণ বৃদ্ধি এবং খেলাপি
ঋণ আদায়ের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পাকিস্তান
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ফরিদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালী, সেমিনার ও স্টল প্রদর্শন