জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল-সংলগ্ন দানবীর রণদা প্রসাদ সাহার মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ আজ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। আজ সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন নেই, আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।
পিআর প্রসঙ্গে আমীর খসরু চৌধুরী বলেন, পিআর পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু এটা তো বিএনপির দেওয়ার বিষয় না, অন্য দলেরও দেয়ার কিছু নাই। কেউ যদি কিছু চায় আমরা যেখানে ঐক্যমত হয়েছি, তার বাইরেও কেউ যদি কিছু চায় তার অধিকার আছে। সেটা করতে হলে জনগনের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যানডেন্ট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে।


