টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধশাপলা প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব
পরবর্তী নিবন্ধএবার পেছাল চাকসু নির্বাচন