আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল-বিরোধী মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু করে র‌্যাব-২।

বেলা ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি জানান, সকাল থেকে চলমান দালাল বিরোধী এই অভিযানে এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৭-১০ দিনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত অভিযান শেষে ব্রিফিং করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতে ইসলামীর ৫ দফা গণদাবি ঘোষণা
পরবর্তী নিবন্ধজাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের