জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বৈঠকে যোগ দেবেন। অনুষ্ঠানটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচারিত হবে।

প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পর কমিশনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনা শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি পরে ব্রিফ করবেন।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধযাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব এনসিপির