ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরে আসবে বিচারের কাঠগড়াই দাড়াতে হবে : বিএনপি নেতা সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ফিরে আসবে বিচারের কাঠগড়াই
দাড়াতে হবে,খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার
প্রতিষ্ঠা করব।“বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে
।বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব
অপশক্তিকে পরাজিত করব শনিবার (১৩সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর সদর ঈদগাহ প্রাঙ্গণে পৌরসভার
৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।সভায়
সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি মো. রুস্তুম মোল্যা এবং
সঞ্চালয়না করেন সাধারণ সম্পাদক একে আসাদ মিয়া।এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির
সভাপতি আব্দুস ছালাম খান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম. এ. সেলিম, সাধারণ
সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু
বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও
প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক
কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, দপ্তর
সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, উপজেলা
যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.
ইকরাম হোসেন, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল শরীফ, প্রচার ও প্রকাশনা
সম্পাদক আমিনুর শরীফ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম
সম্পাদক নাজমুল মিয়াসহ অনেকে।এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক
নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধবিকেলের মধ্যে অবরোধ তুলে না নিলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা