মুকসুদপুরে ঐতিহ্যবাহী বিল চান্দায় মুকসুদপুর প্রেসক্লাব নৌ ভ্রমণ

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ:

মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে ৬ সেপ্টেম্বর শনিবার সকালে নৌ ভ্রমণ ঐতিহ্যবাহী বিল চান্দায় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী ওহিদ নেতৃত্বে সকাল ৮টা ৩০মিনিটে মুকসুদপুর প্রেসক্লাবের একঝাক সাংবাদিক নিয়ে কমলাপুর কুমার নদী পাড় থেকে ট্রলাব যোগে ঐতিহ্যবাহী বিল চান্দায় রওনা দেওয়া হয়।

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ প্রান্তরে লুকিয়ে আছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ঐতিহ্যবাহী বিল চান্দায় । বহু বছর ধরে এটি স্থানীয় জেলেদের মাছ ধরার অন্যতম আশ্রয়স্থল হলেও, সঠিক পরিকল্পনা ও উন্নয়নের মাধ্যমে এটি হয়ে উঠতে পারে পর্যটনপ্রেমীদের নতুন নৌভ্রমণ গন্তব্য।

বর্ষার সময়ে চারপাশের সবুজ মাঠ, শ্যামল গাছপালা এবং আকাশের নীলিমা মিলেমিশে ঐতিহ্যবাহী বিল চান্দায় পানিতে আঁকে অপূর্ব এক প্রতিচ্ছবি। ভোরের আবছা ধোঁয়াশা কিংবা বিকেলের সোনালি আলোয় এই জলাশয়ের দৃশ্য মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। নৌকায় বিল চান্দায় বুকে ভেসে চলতে চলতে পাখির কলতান ও ঢেউয়ের মৃদু শব্দ যেন সময়ের হিসাবই হারিয়ে দেয়।

স্থানীয়রা মনে করেন, পর্যটন অবকাঠামো উন্নত হলে এখানে গড়ে উঠতে পারে রিসোর্ট, নৌভ্রমণ কেন্দ্র এবং স্থানীয় পণ্যের বাজার, যা শুধু বিনোদনই নয়, বরং গ্রামীণ অর্থনীতিতেও আনতে পারে ইতিবাচক পরিবর্তন। ঐতিহ্যবাহী বিল চান্দায় পাড় ঘেঁষ কাচা পাকা সড়কের দুশাড়িবদ্ধ বিভিন্ন প্রকারের গাছ রয়েছেস্থানীয়রা মনে করেন, পর্যটন অবকাঠামো জন্য বাশের চটা দিয়ে বসার জন্য ভ্যান্স করে দিয়েছে।

প্রকৃতি প্রেমী কিংবা শহুরে কোলাহল থেকে মুক্তি খুঁজছেন এমন যেকোনো মানুষের জন্য ঐতিহ্যবাহী বিল চান্দায় এক অপরূপ নীরবতার আশ্রয়। নৌ ভ্রমণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু শিযার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় নৌ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, সহসভাপতি কবির হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক সামচুল আরেফিন মুক্তা,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল¬া,ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকি,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল শেক,কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া,আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশ, সদস্য নুর আলম শেক,দিপু মিয়া, সোহেল শেখ প্রমূখ।
সবুজের সমারোহ,জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশে শান্ত গ্রামীণ প্রকৃতি- মুকসুদপুর উপজেলার চান্দার বিল এক মনোরম পরিবেশে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপভোগ করেছেন নৌভ্রমণের সম্ভাবনাময় স্বর্গরাজ্য।

পূর্ববর্তী নিবন্ধরাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, নিহত ৪৬