মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে মূল্যায়ন, সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
মৎস্য সপ্তাহের শেষ দিনে মৎস্য জীবীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেবালা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৎস্যচাষী কাইয়ুম মিনা, নিত্যানন্দ রায় প্রমূখ।
আলোচনা সভা শেষে, একজন সফল মৎস্যচাষী হিসেবে মোঃ মনিরুল ইসলামকে এবং সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


