নির্বাচন নির্ধারিত সময়েই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

আগামী পাঁচ-ছয়টা দিন খুবই ক্রুসিয়াল উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটা বিষয়ে নিশ্চিত থাকেন নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।

প্রেস সচিব বলেন, তিনি (ড. ইউনূস) প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয়… কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটা একটা দিনও দেরি হবে না।

তিনি আরও বলেন, আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। প্রতিটি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনার।

পূর্ববর্তী নিবন্ধঅপরিবর্তিত থাকছে রেপো সুদহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার
পরবর্তী নিবন্ধওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত