গাজায় ইসরায়েলি হামলায় ১১৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১১৮ ফিলিস্তিনি নিহত এবং ৫৮১ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ১২ জন ত্রাণপ্রার্থী রয়েছেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণকেন্দ্রগুলোতে গিয়েছিলেন। খবর আল জাজিরার।

গত ২৭ থেকে এ পর্যন্ত মোট ৬৫২ ত্রাণপ্রার্থী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আর আহত হয়েছেন চার হাজার ৫৩৭ জন।

ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ দেশগুলোকে ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।

হামাস জানিয়েছে তারা সাময়িক যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে জানিয়েছিলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৭ হাজার ১৩০ জন নিহত এবং এক লাখ ৩৪ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয়: মাহফুজ আলম
পরবর্তী নিবন্ধএকই ক্যাডারে দুইবার সুপারিশ ঠেকাতে পিএসসির নতুন উদ্যোগ