মুকসুদপুরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা হচ্ছে : জেলা প্রশাসক

দেলোয়ার হোসেন মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের জানান, নকলমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে এবং কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান প্রমুখ।এ বছর মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ, জলিরপাড় বঙ্গরতœ কলেজ, বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর কামিল মাদ্রাসাসহ মোট ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন ২,০১৯ জন, আলিম পরীক্ষার্থী ১২৩ জন এবং এইচএসসি (বিএম/টিবিএম) পরীক্ষার্থী রয়েছেন ৪৬ জন। সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,১৮৮ জন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে ইরান: খামেনি
পরবর্তী নিবন্ধভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস পর্যায়ে আছে: পররাষ্ট্র উপদেষ্টা