সাবেক এমপি ফয়সল বিপ্লব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ জুন) রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার(এ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, তার বিরুদ্ধে মুন্সিগঞ্জেই সুনির্দিষ্ট তিনটি মামলার তথ্য পেয়েছি। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আগামীকাল সোমবার (২৩ জুন) তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার