নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচনে আনামুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফায়জুর রহমানের হাতে আনামুল হক মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলে উপস্থিত ছিলেন হলদিউরা গ্রামের বিশিষ্ট মুরব্বি মছরব আলী, আব্দুল হক, আব্দুর বহমান, সুন্দর আলী, লাল মিয়া, জাতুয়া গ্রামের গোবিন্দ পাল, সুজন মিয়া, হলদিউরা গ্রামের আবুল হাসনাত, আব্দুল হামিদ, আব্দুল মুমিন, ব্যবসায়ী ছমিদ মিয়া, জসিম উদ্দিন, রফিকুল, রাজু আহমদ প্রমূখ।
উপজেলার উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ২টি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্টিত হবে আগামী ২৯ ডিসেম্বর। উত্তর খুরমা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শূন্য পদে সাধারণ সদস্য পদের এ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১ লা ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্টিত হবে ২৯ ডিসেম্বর।
গত ২৬ জুলাই দক্ষিণ খুরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, হলদিউরা গ্রামের বাসিন্দা আসকর আলী (৬০) বিভিন্ন শারীরিক জটিলতায় সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহার মৃত্যুতে ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়ে পড়ে।


