ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য ৬ লাখ টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সোমবার (২৮ নভেম্বর )ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাবিবের নিকট এ চেক হস্তান্তর করেন।

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ নাদিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং ডিআরইউ’র সহসভাপতি মাহমুদুল হাসান ও কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা থাকবে না: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধছাতকের উপ-নির্বাচনে আনামুল হকের মনোনয়ন দাখিল