নিজস্ব প্রতিবেদক
ঢাকাকে আরও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বস্তি ও শহরের সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর জীবনমান উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, কর্মসংস্থান ও জীবিকার সুযোগ বাড়ানো এবং পানি ও পরিবহনব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিতে চায় সংস্থাটি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমে এ কথা বলেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম নিয়েও সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
এসব এলাকায় ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং মানুষের জীবিকার উন্নয়ন জরুরি।


