স্পোর্টস ডেস্ক
কাতার বিশ্বকাপে গায়ে দেওয়া লিওনেল মেসির ৬টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। নিলামে জার্সিগুলোর দাম উঠেছে ৭৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৮৫ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।
গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কের সোথবি’স নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। তিন দফায় দাম বেড়ে পরে ৭৮ লাখ মার্কিন ডলারে সেগুলোর বিক্রি চূড়ান্ত হয়।
মেসির ৬টি জার্সির মধ্যে একটি জার্সি তিনি ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে গায়ে দিয়েছিলেন।
বিস্তারিত আসছে …


