১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে এলপিজির দাম। ফলে ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপি সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হবে ১ হাজার ৯৪০ টাকা।

রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

তবে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম বেড়েছে। এপ্রিল মাসের তুলনায় ২ পয়সা বাড়িয়ে মে মাসে ৮৯ টাকা ৫২ পয়সা মূল্য নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ
পরবর্তী নিবন্ধদুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু