স্বপ্নের পদ্মা সেতুতে শবনম বুবলী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লিডার: আমিই বাংলাদেশ’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির পর থেকেই তিনি এর প্রমোশনের জন্য বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

দেশের বিভিন্ন স্থানে বুবলী তার সিনেমার প্রচারের কাজে যাচ্ছেন। গতকাল (২৮ এপ্রিল) তিনি কুষ্টিয়ায় গিয়েছিলেন। যাওয়ার পথে পদ্মা সেতু পারাপারের সময় গাড়ি থেকে নেমে কিছু ছবি তোলেন।

 

বুবলীর তোলা ছবিগুলো তার ফেসবুকে পোস্ট দেন। ছবির ক্যাপশন হিসেবে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন। ছবিগুলো প্রকাশের সঙ্গে বুবলীর ভক্ত-অনুরাগীরা লুফে নিয়েছেন। ছবি দেখে মো. মুন্না নামের একজন লিখেছেন, চমৎকার। অন্যদিকে এম মার্শাল নামের একজন লিখেছেন, জরিমানাটা দিয়ে যান।

বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব।

 

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুব্রত, মিশা সওদাগর প্রমুখ। এটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সিনেমাটি এরই মধ্যে দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

 

পূর্ববর্তী নিবন্ধথ্রিলার সিনেমার নায়িকা হয়ে আসছেন শিরিন শিলা
পরবর্তী নিবন্ধগোপন কথা ফাঁস করলেন সানি লিওন