স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪২৬তম সভা বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক।

সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’র পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরডি) আবু ছালেহ মুহম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।

সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস।

পূর্ববর্তী নিবন্ধযমুনা ব্যাংক, বিআরএইচসি এবং শীর্ষস্থানীয় চীনা হাসপাতালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি
পরবর্তী নিবন্ধমুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন