সরকারি মুকসুদপুর কলেজের উদ্যোগে দিনব্যাপী সর্বাত্ত্বক কর্মবিরতি ও কালো বাজ ধারণ কর্মসূচি পালিত

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

?

ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা ও নিয়মিত মেধাবী
শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীরা মামলা এবং টিসার্স লাউজ ভাংচুরের
প্রতিবাদে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এই ন্যাক্কারজনক
ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে (১৪ অক্টোম্বর) মঙ্গলবার দুপুর ১২টায় সারাদেশের ন্যায় সরকারি মুকসুদপুর কলেজের উদ্যোগে
দিনব্যাপী সর্বাত্ত্বক কর্মবিরতি ও কালো বাজ ধারণ কর্মসূচি পালিত
হয়েছে।

সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের নেতৃত্ব
একটি র‍্যালী একাডেমি ভবন হতে শুরু কলেজের প্রধান গেটের সামনে শেষ হয়।
সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান এসময় বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
বিভাগীয় প্রধান ড:কবিরউদ্দিন আহম্মদ,অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান
মোঃ আরিফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফিরোজ
মাহমুদ সহ সকল শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা- কর্মচারীগণ।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধনতুন দল নিবন্ধন: আগামী সপ্তাহে অবস্থান পরিষ্কার করবে ইসি