সব সময় কাজে ফিরতে চেয়েছিলাম : নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বিয়ের পর কিংবা মা হওয়ার প্রাক্কালে অনেক অভিনেত্রীই কাজ থেকে বিরতি নেন। তবে সেই ধারার বিপরীতে হেঁটেছিলেন নেহা ধুপিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় যখন বিশ্রামের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখনও তিনি ছিলেন ক্যামেরার সামনে। সম্প্রতি পরিণীতি চোপড়ার পডকাস্টে এসে নিজের সেই রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এই অভিনেত্রী।

পডকাস্টে নেহা বলেন, ‘আমি সব সময় কাজে ফিরতে চেয়েছিলাম। আমার গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত আমি শুটিং করেছি। এমনকি যশরাজ স্টুডিওতে কাজ করার সময় আমার সারা শরীরে পরিবর্তন শুরু হয়েছিল।’

তিনি জানানা, মা হওয়ার পর একজন নারীর জীবন থমকে যাওয়া উচিত নয়। তার কথায়, ‘মা হওয়ার পরেও যেন একজন নারী নিজের ইচ্ছেমতো সব কাজ চালিয়ে যেতে পারে। জীবন থেকে খুব বেশি কিছু বদলে যাওয়া কাম্য নয়।’

উল্লেখ্য, নিজের দ্বিতীয় গর্ভাবস্থার সময় ‘এ থার্সডে’ সিনেমায় অভিনয় করেছিলেন নেহা। অবাক করার বিষয় হলো, সেই ছবিতেও তিনি একজন অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। ফলে পর্দার চরিত্র আর তার বাস্তবের শারীরিক অবস্থা মিলেমিশে এক হয়ে গিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী
পরবর্তী নিবন্ধ৩ সপ্তাহ বাড়ল লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি