সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে

নিজস্ব প্রতিবেদক

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে বলেও জানিয়েছেন তিনি।সংকটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছানোয় দুঃখপ্রকাশ করে তিনি জানান, সামিট টার্মিনালে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি খালাস করতে না পারা এবং এক্সিলারেট টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালাতে না পারায় পরিস্থিতি জটিল হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।গ্যাস-বিদ্যুতের সংকট কবে নাগাদ স্বাভাবিক হতে পারে জানতে চাইলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বর্তমান কী অবস্থায় আছে এই বিষয়টা আপনারা গণমাধ্যমে লিখছেন যে এই সংকট মোকাবিলা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের জন্য দিনক্ষণ বলাটা কঠিন।’

সামিট টার্মিনালে এলএনজি কার্গো খালাসে বিলম্বের কারণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘পত্রপত্রিকায় লেখা হয়েছে যে সামিট টার্মিনালে যে কার্গোটা ওয়েট করছে বঙ্গোপসাগরে কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না।

’অন্যদিকে, এক্সিলারেট টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে বলে জানান তিনি। এ টার্মিনালকে পূর্ণ সক্ষমতায় নিতে হলে প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। জনদুর্ভোগ যাতে কম হয়, সে বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধহাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধতিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল