
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় আয়োজিত “ইনোভেশন শোকেসিং ২০২৫–২০২৬-এ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসি’র নিজস্ব পেমেন্ট গেটওয়ে জনতা পে (Janata Pay) সার্ভিস শ্রেষ্ঠ উদ্ভাবনী পণ্য হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেছে।
সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের মাল্টি পারপাস হল রুমে অনুষ্ঠিত শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ২০২৫-২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।


