শেরেবাংলা নগর থানায় নতুন ওসি ইমাউল হক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ইমাউল হককে শেরেবাংলা নগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (১৯ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

একই আদেশে লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক বাদল গোমস্তাকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) তেজগাঁও শিল্পাঞ্চল থানা হিসেবে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজার খান ইউনিস খালি করার নির্দেশ ইসরায়েলের, না সরলে হত্যার হুমকি
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠালে গুনতে হবে ৫ শতাংশ কর