শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে। উড়োজাহাজটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করছিল। ফ্লাইটটি ইউএস-বাংলার বিএস-৩৬১।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ
পরবর্তী নিবন্ধগঙ্গা চু‌ক্তি নিয়ে চি‌ঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা শামা ওবায়েদের