রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়ে। এ ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-ব্লক এ-৩ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।

তিনি জানান, কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকের খদিজাতুল কুবরা মহিলা মাদরাসা ও হেফজখানায় পাহাড়ধসের ঘটনায় ৪ জন শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর ইনচার্জ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পাহাড়ধসে আটকা পড়া মাদরাসার শিক্ষার্থীদের উদ্ধারকাজ চলমান। উদ্ধার অভিযান শেষ হলে ক্ষয়ক্ষতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু