রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ

​নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মুখপাত্র।মুখপাত্র জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে। স্পিকার থাইল্যান্ড সফর শেষে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরলে রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধ৮০ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের