নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১২ হাজার ৭৬৯ পিস ইয়াবা, ৩৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ৮৪৩ বোতল ফেনসিডিল ও ১২ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৪ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা রুজু হয়েছে।


